শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Columbus |
| Columbus
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক, আঞ্চলিক সংকট ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা

- ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, লাভরভের সঙ্গে তাঁর ‘বিস্তৃত আলোচনা’ হয়েছে। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক হটস্পট, বৈশ্বিক চ্যালেঞ্জ ও বহুপক্ষীয় বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে ইউক্রেন, ইরান ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। জাতিসংঘ, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও), ব্রিকস ও জি-২০সহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।

জয়শঙ্করের রাশিয়া সফরের অংশ হিসেবে লাভরভের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ভারত-রাশিয়ার বাণিজ্য, জ্বালানি, সার, পারমাণবিক শক্তি ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

জয়শঙ্কর রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী দেনিস মান্তুরভের সঙ্গেও ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের ২৭তম বৈঠকে অংশ নেন। দুই দিনের এ সফরে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আগামী মাসে নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এর আগে এসসিও সম্মেলনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের বৈঠকের কথা রয়েছ। ফলে জয়শঙ্কর-লাভরভের বৈঠককে দুই দেশের আসন্ন উচ্চপর্যায়ের যোগাযোগের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।

মন্তব্য

Scroll to Top