বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফ্রান্স যুবলীগ।
রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লা-কোর্নব এলাকার একটি রেস্টুরেন্টে ফ্রান্স যুবলীগ নেতা হাসান আহমেদ এবং আশরাফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন যুবলীগ নেতা সাদেক আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, ফ্রান্স যুবলীগ নেতা সাইফুর রহমান কাইয়ুম, সরোয়ার হোসেন টিপু, কামাল আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
https://www.facebook.com/share/p/1E2fDXC5f8/

মন্তব্য