Monday, November 16, 2026 | DeKalb |
| DeKalb
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

কবিতা গুচ্ছ রুদ্র শায়ক

- ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বৈরী সময় চাতালের; মনোদ্যোগ
🗒️

বেখাপ্পা উপছে উঠে আমাদের সংকট
আমরা খাপ খেতে চাই না
দ্বিবিভাজনে আমরা স্পষ্ট মুখোমুখি
আমরা শুভ সমাপনে বরফে ফাটল ধরানো উত্তাপ
ফুটপাতে কংক্রিট ফাটা আগাছা
উদীয়মান উল্টোবাজ চপলতার কেন্দ্র
বিমূর্ত সময়- মূর্ত দৈত্য দাঁড়িয়ে আছে
আশাহীন- নিজেই সিদ্ধান্তটানে
উন্নত অস্ত্র ,আত্মরক্ষার চেয়ে বড় ভুল নেই
দেয়াল ভাঙলেই -সৃজন
প্রত্যাখ্যান- বিচ্ছিন্নতা কাটানো ভিত
বিতর্ক উত্তেজনার প্যারাগ্রাফ বাদ
আমাদের অন্তর্দীপ্ত হবার সময়
অলক্ষ্যে চেঁচিয়ে নিরুচ্চারে নিরুত্তর
সচেতন -অবচেতনে
বিস্ফোরক সম্মিলন সন্নিকটে
ভয় নেই, আশা আছে মনোদ্যোগ

🖋️
রুদ্র শায়ক

মৌটুসী পাখি; তোমাকে মনে পড়ে না তীব্র তীক্ষ্মতায়

তোমাকে মনে পড়ে না আগের মত…
চলতি পথে নিকোটিনের অনুভবে
তোমাকে টের পাই  মৌটুসী পাখি
নিকোটিনের গন্ধে মাখা  চোখে
ভেসে ওঠে বিগত দিনের ক্ষত
আমার ক্ষতির দেয়ালে
নিকোটিন মগজে শান দেয়

মগ্নতা মাখা স্মৃতির ভিড়ে
তোমার মুখোমুখি
বসে ছিলাম যতটা সময়
জীবনের সেই তীব্র অনুভূতি গুলো
আমার বেড়ে ওঠা কালের
সর্বাধিক নিকোটিনহীন কাটানো সময়
আমার ঠোঁটে- ওষ্ঠে নিকোটিনের গন্ধ ছাড়া কফির ক্যাফিনে কিংবা মাউথ ফ্রেশনারের গন্ধ মাখা সময়টুকুর অনুপম স্মৃতি তুমি
সহস্রবার চেয়েছি তোমার ঠোঁটে
ঝুলে থাকি ধূপকাঠি হয়ে
তোমার ঠোঁটে ঠোঁট রেখে
তীব্র তীক্ষ্ণ চুমু জানে আলিঙ্গনের গভীরতায়
কতটুকু স্বস্তির দীর্ঘ সময় কেটে যায় …

আমাকে ছেড়ে দিলে অনায়াসে
অসংখ্য খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে
তুমি মগ্ন আছো মোল্লাতন্ত্রের জঙ্গি উল্লাসে
কিংবা রাষ্ট্রের‌ উপভোগ  পর্বে কিংবা
আপনারা যা ভালো মনে করেন মত্ততায়

নির্বাক তোমার রেজুলেশনে ভেতরে দিয়ে
মৌটুসী পাখি, দৃশ্যমান ভূগোলের বাস্তবতায়
তুমি সাম্রাজ্যবাদ আর অপশক্তির সমর্থক

মৌটুসী পাখি, তুমি আকাশের উড়ো
চোখ খুলে দেখো আকাশে শকুনের উৎসব
এসব তোমার মেধাবী ও বৈষম্য বিরোধী
উত্থানের ফলিত ফসল নয়
আড়ালে অন্য কাহন
সীমাহীন অসীমের মাঝে জানোয়ার তন্ত্রে
তোমার ও মাননীয় নো-বল’র
কিংবা ক্ষমতা আসনে বসে যারা অট্টহাসি দিচ্ছে
তুমিও সুর মিলাচ্ছো হাসিতে
এইসব হাসির আড়ালে খুচরো পয়সার মত খরচ হয়ে যাচ্ছে স্বদেশ
ছিন্নভিন্ন তচনছে পুড়তে পুড়তে তোমারও আঁচলে আগুন লাগবে …
নীরবতা অথবা উপভোগ ও চিল পর্ব খেয়াল নেই

মৌটুসী পাখি একা হলে
নির্জনে চোখ বন্ধ করে
নিজের মগজের রেখায়
খুলে দেখো নিজকে
অথবা
সময় করে আয়নার মুখোমুখি  চোখে চোখ রেখে দেখো,  তুমি ও তোমার স্বদেশ
কিংবা তোমার পায়ের নিচের মাটি
ডুবে যাচ্ছে সভ্যতার অপশক্তির অন্তরালে

৬.

মৌটুসী পাখি ,জোড়াসাঁকো পাড়ি দিবে কি
দ্বিধার সাঁকো ?

🗒️

আমি ও মৌটুসী পাখি বসে আছি
জোড়াসাঁকোর দুপাড়ে দুজনে
দ্বিধার সাঁকো আমাদের পরস্পরের সম্মুখে
সাঁকোটির  ওপাড়ে সে এপাড়ে আমি
মাঝখানে সময়ের বাস্তবতা অথবা দেশ
দৃশ্যমান ভূগোলে উড়ছে শকুন
রক্তরেখায় ঘুরছে ইতিহাসের ঘুড়ি
চণ্ডাল হাসছে দেশটাই শশ্মান
রাতের নিরবতা ভেঙ্গে আঁধারের সিদ কাটে
হন্তারক সময়ের আগুন্তক
প্রিয়তমা স্বদেশের অসুখ
ভোরের মুগ্ধতা ফিরে আসুক সবুজ চাদরে
শিশিরের জলে ভিজে শুদ্ধ হোক অসুখ
প্রিয় স্বদেশ তুমি হও মায়ের আঁচলের মত নিরাপদ
মৌটুসী পাখি তোমার মগজে বাসা বাঁধা
সাম্রাজ্যবাদী ভোঁ-চক্রের নেশা কেটে যাক
সাম্প্রদায়িক সহিংসতার মন
ধর্ম কে মননে ধারণ করে
বাকাবিল্লাহ -ফানাফিল্লায়
নির্বাণ লাভ করুক
মৌটুসী পাখি,
শ্যামল বাংলায় তুমি আবার নেচে উঠো ভোরের মুগ্ধতায়
“কুম কুম ইয়া হাবীবী কাম তানামু
আ’জাবান লিলমুহিব্বি কাইফা ইয়ামুন”
পৃথিবীর পথগুলো পথ হারালে
ধুলো বৃষ্টিতে ভিজে এ বসন্তে
মৌটুসী পাখি , তুমি ফিরে ধুলিমাখা উত্তাপে
তোমার পায়ের নিচে জেগে থাকা মৃত্তিকার বিশ্বাসে

৭

মন সমসাময়িক
বরং পাল্টানো সময়ে কেউ উল্টে যায়

বৃষ্টি কখনো আসে না
মনের মৌন মিছিল
নদীর স্রোত কখনো হারানায় না
আর স্মৃতি জাগ্রত ইতিহাস
যে চলে যায়
সে আসলে যায় না
পায়ে পায়ে একটা পথ রচনা করে
রচয়িতা পথের সমীকরণ হয়ে থাকে
মেনে মানিয়ে নেয়া
এক নিরব সন্ত্রাস
বুক পকেটে সময়ে খামখেয়ালিপনা
করছে আলাপন
আর ঘড়ির বানানো সময় ধরে
সময় পালিয়ে যায়
পড়ে থাকে উপাখ্যান
মনে কবিতা কখনো যুগের বিপরীতে নয়
মন সমসাময়িক
বরং পাল্টানো সময়ে কেউ উল্টে গেলো
স্বাধীন সন্ত্রাসের কুহু ত্রাসে
তস্ত্রভস্ত্র বিনীত আত্মা গায়েবি শহীদ
শহরের পথ পথে গোলাপের ক্ষত
পায়ের নিচে লেপ্টে যায় ভুল ইশতেহার

৮.

স্মৃতি জাগ্রত ইতিহাস
📑

বৃষ্টি কখনো আসে না
মনের মৌন মিছিল
নদীর স্রোত কখনো হারানায় না
আর স্মৃতি জাগ্রত ইতিহাস
যে চলে যায়
সে আসলে যায় না
পায়ে পায়ে একটা পথ রচনা করে
রচয়িতা পথের সমীকরণ হয়ে থাকে
মেনে মানিয়ে নেয়া
এক নিরব সন্ত্রাস
বুক পকেটে সময়ে খামখেয়ালিপনা
করছে আলাপন
আর ঘড়ির বানানো সময় ধরে
সময় পালিয়ে যায়
পড়ে থাকে উপাখ্যান
মনে কবিতা কখনো যুগের বিপরীতে নয়
মন সমসাময়িক
বৃষ্টি কখনো আসে না
মনের মৌন মিছিল
নদীর স্রোত কখনো হারানায় না
আর স্মৃতি জাগ্রত ইতিহাস
যে চলে যায়
সে আসলে যায় না
পায়ে পায়ে একটা পথ রচনা করে
রচয়িতা পথের সম

৯.

অসীম শব্দশূন্যতায়
📑
তবুও দেখতে পাওনা
চিন্তার জলে চোখ শুকিয়েছে
মন দিয়েও খুঁজে পাওনা

সেখানটা হারিয়ে গেছি আমি
জলের তলে তল খুঁজেছি,
অতলে হারিয়েছি বারংবার

চোখ ভিজে যায় অসীম শব্দশূন্যতায়
ক্লান্ত গাঙচিল আমি
নেশাময় ভয়ংকর সুন্দর চোখ তোমার
আমাকে গ্ৰেফতার করে নিয়ে যায়
না আমি গ্ৰেফতার হয়ে যাই
আয় না পাষাণী
হৃদয়ের অনুরাগে
সাপ লুডু খেলি একবার
উপভোগের বেলাভূমিতে

১০

মৌটুসী পাখি তোমার ডানায় রক্তের দাগ

📑
মৌটুসী পাখি তোমার ডানায় রক্তের দাগ
তুমি ভেবেছো কি আলপনা না নকশা
এসব রজোদরশনে ক্ষতো নয়
এসব ভূমিজ ক্ষতি
আগুন্তকের বহিরাঙ্গ দেখে তুমি টের পাওনি
সহসায় খসে যাবে নেকাব ও মেকাব
যেহেতু বৈষম্য বিরোধী জনপথে
সমতার নামে মৈত্রী যাত্রা নামে
প্যারালাল যুগ্ন বৈপরীত্যের‌ থেরাপিতে
নাপা  এক্সটেন্ড না এক্সট্রা ❓

তোমাকে মনে হয়
ব্যক্তিস্বার্থের একক পাখি
যেখানে শকুন ছাড়া আর কোন পাখি নেই

কিংবা চারিদিকে অন্ধকার
খন্দকার তুমি পড়ে আছো
সাম্রাজ্যবাদের কুয়ায়
তামাশার কথিত কুয়াশায় চাদরে

কখনো মনে হয়
তোমাকে জানতে গিয়ে হয়তো
হারিয়ে ফেলবো পথ
বেভুলা পথিকের মতো
কিন্তু নিরবতার নির্বাসনে
তুমি বেঁচে দিতে উদ্যত
তোমার ভূগোল ও শাড়ি আঁচল

নিভৃতে ভালোবেসি তোমাকে
কাউকে বলি না
তোমাকে ও এখন আর না ভালোবাসি না
সহসায় নেমে আসুক
সাদা রঙ পাখি বৃষ্টি
ভিজে যাক তোমার পাড় ও রাষ্ট
নগরীর ঘিন ঘিন জলে ভেসে যাক ক্লেদ

আমি তোমার দিকে যাই
তোমার আমার মাঝে খানে
আমার প্রিয় স্বদেশ

ওপাড়ে তুমি
এপাড়ে আমি
মাঝখানে স্বদেশ
বিচ্ছেদের বিষে নীল

আমি তোমাকে পাঠ করি
তোমার সাথে তোমার বোধ চেতনায়
আমি এলোমেলো হয়ে যাই
আমার দেশ ছিন্ন ভিন্ন হয়ে যায়

তুমি আমি মাঝখানে দেশ
বিচ্ছেদে তুমি আমি
দুদিকে দুজন
মাঝখানে দেশ

#রুদ্র শায়ক

১
চলো ভুলে যাই – চাইলে কি ভুলা যায়
📰
উল্লাসে তুমি ভেঙেছো মূর্তি
এসব মূর্তি নয় আমাদের ইতিহাসের ফসিল
মূর্তি’র বিমূর্ত রূপ তুমি জানো না
ইতিহাসে মুছে যায় না
রক্তের দাগ থেকে যায়
ক্ষত তো শুকিয়ে যায়
খুব বেশি দেরিতে হলেও
দাগ রহে যায় দেহে কারো কারো আচরণ
শুধু মনে পড়ে যায়
বন্দির অবিকল বোবা ইতিহাস ও কথা বলে
আয়না ঘরের আয়না খসে পড়ে
বীরশ্রেষ্ঠ -ভাষা সৈনিক ও জাতীয় আইকন
দের ভাস্কর্য সরিয়ে
কলোনিয়াল মাইন্ড সেট আপে
তুমি নিয়ে এলে মধ্যে প্রাচ্যের সংস্কৃতি
আর ধুলায় মিশেছে তোমার ইতিহাস
সুতোনটি বন্দরের প্রেমের ক্ষত
গেঁথে আছে তোমার দুইশ বছরের চাকায়
গোল চাকা ঘুরে ইতিহাসের পাতা উল্টে যায় কিন্তু মুছে যায় না
রাত গভীর হলে নিরালায় নিজের মুখোমুখি হয়ে দেখো
হারিয়ে যা বারবার পাইনি তা একবার
গতরের খিদে মননে
মননের খিদে গতরের
তুমি জাগো তুমি ফেরাও
তোমার মনন চেতনা প্রচল বাঁক থেকে
শ্রাবণের রাতে বৃষ্টি নামে
বৃষ্টির কাঁদা জল শুঁকে দেখো রক্তের ঘ্রাণ
তোমার মধ্যবিত্ত সামাজিক মূল্যবোধ কে ফেরাও
সোস্যাল সাইকো থেরাপি দিয়ে
নষ্ট করো না মা – মাটি প্রেম পবিত্রতা
বৃষ্টি শেষে গাঢ় মুগ্ধতায় ইতিহাস কথা বলে
সত্য নিজ থেকে প্রকাশিত হয়
নির্বাক সময় কথা বলে
উৎপাদিত সত্যের সাধক সক্রেটিস কে
যে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে সেই আদালত
তাকেই নির্দোষ বলেছে
বাকি শুধু সময়ের ফোঁস্কা গেরোতে খরচ হয়েছে সক্রেটিস
সময় প্রবাহমান না -বালক
ইতিহাস প্রাজ্ঞতার স্মারক
ইতিহাস পৃথিবীর আদি পাঠশালা
ইতিহাসে পাতায় সভ্যতার সকল তত্ত্ব-মতাবাদ- জ্ঞানের শাখা প্রবাহিত হয়
সোনালু ফুলের রাষ্ট্রে দেখা হলে
শিমুল ফুলের অনুরাগে কথা হবে
রক্তে লাল হবে বলে এ শরতে দোলনচাঁপা ফুটেনি বাংলাদেশে
ট্রাফিক সিগন্যাল তুমি কি দেখেছো
দোলনচাঁপা হাতে বাংলার ভবিষ্যৎ
কিংবা খোলা চুলে গ্ৰামসি’র মেয়ে দোলনচাঁপার বহরে
মাটির গোপনে থাকা লবণ চেনে শেষ চিহ্ন
সোনালু ফুলের রাষ্ট্রে কবিতার ফুল ফুটবে
এসব দেখে তোমার আঙ্গুল খুলে যাবে
কাগজ কলমের স্পর্শ পাবে না
অনুভব বয়ানে কাটবে কালবেলা
কালো বর্ণের বিক্ষোভে অনুতাপ আনলে
পুড়বে তুমি নিজের ছায়ায়

২.

নদী-বৃক্ষ-প্রতিবেশ

📄
মেঘ আসে ,বৃষ্টি শেষে উড়ে যায়-না মুছে যায়
কয়েক যুগের প্রার্থনা শেষে আমি পড়ে আছি মৃতদের শহরে

নদীর কোন পাড় ছুঁয়েছে রক্তের ইতিহাস নামতায় দক্ষ নই
পরিচয় সূত্র দুর্বল পরস্পর সরে যাই
যেতে যেতে যত ঘটনা ,তার চেয়ে ঢের রটনা
ভালো বাসাবাসি গণিত গুনে না সহবাস
জটিল হৃদয় অংক কষে

বেঁচে থাকার ইচ্ছায় পৃথিবীর আয়ু ফুরায় না
খরচ হই মানুষের কোলাহলে
দড়ি ছেড়া পথ বেশি দূরে যায় না
নদীর ঢেউয়ে ভেসে যায় প্রতিমা
জায়নামাজে নত কত সময়
মানুষের শিরদাঁড়া মানুষকে দাঁড় করিয়েছে পৃথিবীর মুখোমুখি
মানুষ কোনদিন দেখেনি পৃথিবী
উত্তাপ বুকে রোধের শহরে রোদ হয়ে যায়
সকলের ভেতরে
নদীটি মরে গেছে
ধানে জমির পাশে ক্ষত জেগে আছে
আকাশে উড়া পাখি জানে নদীর ঠিকানা
নদীর শোকে বৃক্ষের পাতা ঝরে গেছে
পৃথিবীর হাহাকারে
মানব রতনের মারতি পতনে
মিলবে কিংবা মেলাবেই
অলৌকিক পৃথিবীর এক আশ্চর্য সমীকরণ

৩.

সবুজ পৃথিবীর সম্ভনায়; মৌটুসী’র সৌন্দর্য বিজ্ঞানে হলুদ বিপ্লব
📃

অসীম শব্দের সম্ভাবনায়
বর্ণের ঢালি নিয়ে বসেছি
আকাশে উড়া পাখিকে দেখি না
তীব্র দাবদাহে পাতারা সব নুয়ে গ্যাছে
বৃক্ষের ডালে পাখি নেই
আরণ্যোর শূন্যতায়
তোমার হাসির উজ্জ্বলতায়
রোদ উঠে শহরের পথে
রোদের ভেতর রোদ হয়ে যাই
নাগরিক কোলাহলে ভিজে যাই
শাটে নুনের ক্ষত ভূগোল আঁকে
চোখের সীমানায় শিকারের নিশানায়
ছুটছো তুমি ছুটছো আমি
জানি না কখন নিজেই হয়ে যাই শিকার
অরণ্যোর অভিমানে পাখিরা চলে গেছে দূর গহীনে
বৃক্ষের হাহাকারে পাখি সভা হবে না এ বর্ষায়
উত্তাপের পৃথিবীতে কোন পাখি নেই
মৌটুসী কোন পাখি নয়
অথচ সে জেগে আছে আমার মনাকাশে
মৌটুসী পাখি না জীবন্ত কবিতা
এ দ্ধন্দ্বে পুড়ে গেছে অভিধানে সব পাতা
কবিতার খাতায় সৌন্দর্য বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া হয়ে বসে আছে মৌটুসী
প্রাণ-প্রকৃতি ও প্রতিবেশে,  হলুদ বিপ্লবের
সম্ভাবনায় দেখি ,মৌটুসী একটা হলুদিয়া পাখি
পৃথিবীর নবায়ন রেখায়
প্রতিটি শূন্যতা ঢেকে যাক বৃক্ষের সবুজে
প্রতিটি ডালে ফুটোক হলুদ ফুল
প্রতিটি ডালে গান গেয়ে উঠুক হলুদ পাখি
লাল-সাদা-কমলা বিপ্লবের দিন শেষে
সম্ভাবনার পৃথিবী বিনির্মাণ হোক হলুদ বিপ্লবে
আগুন্তক সময়ের নব্য পয়গম্বর
সবুজ সামিনায় হলুদ বিপ্লবের সভা ডেকেছে
সভা শেষে পৃথিবী তার থামি খুলে দেখিয়েছে
সবুজ চাদরে ডাকা পৃথিবীঞ্চলে জেগে আছে
হলুদ ফুল
আর ডালে ডালে উড়ছে হলুদ পাখি
পাখি ও ফুল সব মৌটুসী
মৌটুসী তুমি ফুল না পাখি , না সৌন্দর্য বিজ্ঞান
নন্দন কাননের সকল শিল্প হলুদ রঙে রাঙানো

মন্তব্য

Scroll to Top