নিউইয়র্ক প্রতিনিধি: ডিসেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সর্বাত্মকভাবে সফল করে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রবিবার (১৫ই নভেম্বর) বিকাল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই কর্মসূচি পালিত হয়। ‘শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, যুক্তরাষ্ট্র’-এর উদ্যোগে এবং সংগঠনের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব শেখ আতিকুল ইসলামের ব্যবস্থাপনায় এই পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়।
Bangladesh First—or Tarique Rahman’s Politics of Appeasing the Powerful?
‘চল চল ঢাকা চল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল— সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং প্রেস মিনিস্টার ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ।
https://bangla.bdnews24.com/bangladesh/fipd8cbffh
কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্বাধীনতার পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


মন্তব্য