Monday, November 16, 2026 | Warrenton |
| Warrenton
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

১৯ নভেম্বরের লকডাউনে ছাত্রলীগের সর্বাত্মক সমর্থন, নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ

- ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবিতে আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জরুরি সাংগঠনিক নির্দেশনা জারি করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রোববার (১৫ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সমর্থন ও সাংগঠনিক অবস্থানের কথা জানানো হয়।

নির্দেশনায় জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, মাদ্রাসা, আবাসিক হল, আঞ্চলিক শাখা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে রাজপথে আওয়ামী লীগের বড় শোডাউন, ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ ও মানুষকে বাঁচানো এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুগম করার লক্ষ্যে ছাত্রলীগ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকতে বদ্ধপরিকর।

এতে আরও বলা হয়, কোনো ধরনের নিপীড়নের মুখেই ছাত্রলীগ পিছু হটবে না। বরং পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলে ছাত্র-জনতাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

নির্দেশনার শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উল্লেখ করা হয়।

 

মন্তব্য

Scroll to Top