বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Boardman |
| Boardman
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত 

- ২০ আগস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫ জন সংসদ সদস্যের। জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল অলি পেয়েছেন ৮০ টি।

১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

চলতি বছরের ফেব্রুয়ারীতে আওয়ামী লীগ বিহীন এক তরফা নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছিল। দীর্ঘ স্বাধীকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান এবং সবচেয়ে দীর্ঘ সময় বাংলাদেশ পরিচালনা করে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রেখে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের ভাগাভাগির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর ফলে গঠিত সংসদে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোটগুলোরই প্রাধান্য রয়েছে এবং বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক পরিসরের একটি বড় অংশ এই সংসদে প্রতিনিধিত্বহীন।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

২৫৫-৮৮ ভোটে মির্জা ফখরুলের জয়

বৃহস্পতিবার দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

শুরুতে বক্তব্য দিতে গিয়ে মাইকের সমস্যায় পড়েন সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে তিনি দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এবং সংসদ সদস্যদের সামনে ভোটগ্রহণের নিয়মাবলি তুলে ধরেন।

এরপর নির্বাচনি সহায়ক কর্মকর্তারা সংসদ সদস্যদের আসনে ব্যালট পেপার পৌঁছে দেন। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন।

প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা ভোট দেন। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয়। ভিড় এড়াতে সংসদ সদস্যদের পর্যায়ক্রমে ব্যালট পেপার দেওয়া হয়। ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম ছিল।

ভোটগ্রহণের প্রথম ২০ মিনিট সরাসরি সম্প্রচার করা হয়।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্স খোলা হয়। এরপর প্রকাশ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

গণনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ এবং অলি আহমদ ৮৮ ভোট পান। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ভোট দেননি ছয় সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের ভোট দেওয়ার কথা থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।

অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। অন্যদিকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের নিজের ভোট দেওয়ার সুযোগ ছিল না।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ভোটগ্রহণ পরিচালিত হয়। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় দায়িত্ব পালন করেন।

৩৫ বছরের মধ্যে এটিই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সংসদ সদস্যদের একাধিক প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে ভোট দিতে হয়েছে।

শুক্রবার শপথ নেবেন মির্জা ফখরুল

বিএনপির প্রবীণ রাজনীতিক ও দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

মন্তব্য

Scroll to Top