শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Columbus |
| Columbus
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

শুভ জন্মদিন শেখ হাসিনা, জনতার নেত্রী

অশ্রেণীবদ্ধ | ২ ঘন্টা আগে

ঢাকার উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

- ২৮ আগস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করেছে।

মন্তব্য

Scroll to Top