বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে শূন্য পদ পূরণ করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন (খন্দকার) আবু হাসান কায়সার।
সংগঠনের প্যাডে সভাপতি রফিকুর রহমান (রফিক) এবং সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী (ইমদাদ) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আবু হাসান কায়সারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নব-মনোনীত এই নেতা নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগকে একটি ‘স্মার্ট’ সংগঠনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কমিটির শীর্ষ নেতৃত্ব তাঁর সার্বিক সাফল্য কামনা করেছেন।

মন্তব্য