মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Columbus |
| Columbus
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার সংসদ সদস্যদের সঙ্গে ছাত্রলীগ নেতার বৈঠক

- ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

অটোয়া, কানাডা: বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কানাডা শাখার নেতা মুছলেহ উদ্দিন। কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিলে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা, গণপিটুনি এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বৈঠকে কানাডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক উপকমিটি (এসডিআইআর)-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য ফয়সল আল-খুরির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুছলেহ উদ্দিন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন নথিপত্র ও বিবরণ উপস্থাপন করেন।

ছাত্রলীগের কানাডা শাখার পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা, গণপিটুনি এবং কারণ ছাড়াই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এসব অভিযোগের বিষয়ে কানাডার সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন মুছলেহ উদ্দিন।

বৈঠকে ফয়সল আল-খুরি উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তাঁর নেতৃত্বাধীন উপকমিটির কাছে গুরুত্ব ও উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন বলে দাবি করা হয়।

এ বৈঠকে কানাডা-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর সহসভাপতি ও সংসদ সদস্য সালমা জাহিদও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কানাডা ছাত্রলীগের নেতারা।

মন্তব্য

Scroll to Top