Thursday, November 19, 2026 | Ashburn |
| Ashburn
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, টহল বাড়াতে সেনাবাহিনী-পুলিশের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

- ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়।

Misreading the Law? The ICT Chief Prosecutor’s Controversial Claim on Sheikh Hasina’s Passport Rights

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। কারাগারগুলোকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কারাগারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

Scroll to Top