Thursday, November 19, 2026 | Atlanta |
| Atlanta
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১০৮ জন গ্রেপ্তার, নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিও রয়েছেন

- ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাতে উত্তরা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বুধবার রাতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী।

Hakeem Jeffries Nominated as House Speaker, Set to Make US History

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লাহ (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।

অন্যদিকে, বুধবার রাতে মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Scroll to Top