মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Washington |
| Washington
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

আমার সন্তান কোথায়?

মানবাধিকার | ২ দিন আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

- ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ — গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গেরাখোলা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি মহাসড়ক থেকে ছিটকে সেতুর পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

Scroll to Top