ডিসেম্বরে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফেরার ঘোষণা ওয়াশিংটন আওয়ামী লীগ নেতাদের

Date:

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভার্জিনিয়া স্টেট ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যৌথ এক বিশেষ সংবাদ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে দলীয় নেত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে দলবদ্ধভাবে বাংলাদেশে ফেরার চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীনা জান্নাত রীমির বাসভবনে আয়োজিত এই সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মাহমুদুন্নবী বাকী। তিনি বলেন, “আমরা আগামী ডিসেম্বর নাগাদ নেত্রীর সাথে দেশে ফিরব।”https://www.facebook.com/share/v/18zvyaeEj3/

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জিয়া রসূল জানান, তারা প্রয়োজনে বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্র থেকে একযোগে বাংলাদেশে ফিরবেন। একই আশাবাদ ব্যক্ত করে সাধারণ সম্পাদক ডক্টর মুহাম্মদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহসীনা জান্নাত রীমি বিমান ভাড়া করে একযোগে স্বদেশে প্রত্যাবর্তনের কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মূল দলের অন্যান্য প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ জানান, নেত্রীর নির্দেশে তারা ঢাকার মাটি ও বিমানবন্দরে নেত্রীর পৌঁছানোর আগেই প্রস্তুতি নিতে চলে যাবেন।

একই বৈঠকে আগামী ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। এতে যুক্ত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপিকা দেবী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমর কান্তি দেসহ বিশিষ্ট নেতৃবৃন্দ।

সভা শেষে সমবেত নেতাকর্মীরা ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

বন্যায় ৪৪ মৃত্যু, পানিবন্দী ১০ লক্ষাধিক, অবহেলায় বিপন্ন মানুষ

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের সাত জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার তীব্র সংকট।

সহিংসতা ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত বাংলাদেশ

এইচআরএসএসের জুন ২০২৬ প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং ব্যাপক গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভূমিধস, নিহত ৯

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফরিদপুরে ডিবি হেফাজতে আইন শিক্ষার্থীর মৃত্যু: পুলিশের বর্ণনায় মিলছে না নানা তথ্য

ফরিদপুরে ডিবি হেফাজতে ২৪ বছর বয়সী আইন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুকে ঘিরে ডিবির দেওয়া তথ্যে একাধিক অসংগতি মিলেছে। মারধর ও মিথ্যা মামলার অভিযোগ এনেছে নিহতের পরিবার।