লস এঞ্জেলেসে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরকে সংবর্ধনা

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রবাসে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনামুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট দস্তগীর জাহাঙ্গীরকে সংবর্ধনা দিয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ।

দ্য ভয়েস ডট নিউজের সম্পাদক দস্তগীর জাহাঙ্গীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় স্থানীয় অর্কিড রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার আহমেদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় দস্তগীর জাহাঙ্গীর বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং প্রবাসে স্বাধীনতার পক্ষের শক্তির করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন,
“যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিংবা খাটো করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন,
“মুহাম্মদ ইউনুস তন্ত্রের তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার কোনো আইনগত কিংবা নৈতিক এখতিয়ার নেই।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিঞা ও নোমান চৌধুরী, যুক্তরাষ্ট্র পশ্চিম উপকূলীয় আওয়ামী লীগের সভাপতি ডা. রবি আলম, সহ-সভাপতি শামীম হোসাইন ও কাজল রহমান, যুগ্ম সম্পাদক সোহেল ইসলাম, উপদেষ্টা ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন টিপু, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম, ছাত্রলীগ নেতা তানভীর সাগরসহ প্রবাসী আওয়ামী পরিবারের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রবাসে বসেও বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সবাইকে সোচ্চার থাকতে হবে। তারা মনে করেন, দেশের বর্তমান সংকট উত্তরণে শেখ হাসিনার বিকল্প নেই এবং তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠান শেষে দস্তগীর জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান প্রাণবন্ত, আন্তরিক ও শ্রুতিমধুর পরিবেশে সম্পন্ন হয়।

spot_img
spot_img

Hot Topics

Related Articles