রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ঢাকা ও দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

ঢাকা সংসদীয় আসন-১৫ ও ১৮-এর নেতাকর্মীরা জুমার নামাজের পর রাজপথে মিছিল বের করে। বাংলামোটর এলাকায়ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, যেমন: “বাংলা জয় বঙ্গবন্ধু”, “দাবায়ে রাখতে পারবা না”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “হঠাও ইউনূস, বাঁচাও দেশ।”

মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, “এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”

বাংলামোটরের মিছিল শেষে একটি বাইকসহ ছয়জনকে পুলিশ আটক করেছে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী জানান, “হঠাৎ দেখি হাজারখানেক লোক ‘শেখ হাসিনা, জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে এগোচ্ছে।” এছাড়াও কুমিল্লাতে ভোর বেলায় বিক্ষোভ মিছিল বের করছে স্থানীয় আওয়ামী ও অঙ্গসগঠনের নেতাকর্মীরা। ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের এমন কর্মসূচি চালিয়ে আসছে।

spot_img