বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Chicago |
| Chicago
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

- ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এসব শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া কেন বন্ধ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তিনি বলেন, একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। তাঁর দাবি, এ ধরনের উদ্যোগ আইনসম্মত নয়।

আইনজীবী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামত প্রকাশের স্বাধীনতা সংবিধান ও প্রচলিত আইন দ্বারা সুরক্ষিত। তাই মতামত প্রকাশ বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এর আগে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাদের বিষয়ে তদন্ত শুরু করে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি।

মন্তব্য

Scroll to Top