মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Ho Chi Minh City |
| Ho Chi Minh City
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

আমার সন্তান কোথায়?

মানবাধিকার | ২ দিন আগে

থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, গ্রেপ্তার ৫

- ৩১ আগস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তিন নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে (৪৭) প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়।

রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তার কয়েকজন স্বজন ও সমর্থক থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় জননেত্রী শেখ হাসিনা’সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম দিয়ে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তিনি বলেন, “থানার বাইরে একটি দোকানের সামনে থেকে স্লোগান দিতে দিতে কয়েকজন থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন। থানার আশপাশে এ ধরনের স্লোগান আইনসিদ্ধ নয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য

Scroll to Top