ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘অবস্থানের চেষ্টা

গণঅভ্যুত্থানের পর প্রথম প্রকাশ্য কর্মসূচি; রাজবন্দি মুক্তির দাবিতে ঝটিকা মিছিল, রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত অবস্থানের চেষ্টা

২০২৪সালের ৫ আগস্ট পর বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো দিনদুপুরে প্রাকশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করা হয়েছে। এতে সংগঠনটির ১৮-২০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কিছু সময় অবস্থানের চেষ্টা করছেন। যদিও এরপরই সেখান থেকে সটকে পড়েন তারা।

রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে ‘শিকলবন্দী সকল রাজবন্দিদের মুক্তির দাবি’তে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

জানা গেছে, আজ সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী রাস্তার মাঝামাঝি থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। এ সময় ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়াদের। এতে ১৮-২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে ‌অবস্থানের চেষ্টা করতে দেখা গেছে। পরে এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো এই কর্মসূচি পালন করায় স্বাধীনতা পক্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা বেশ ইতিবাচক সূচনা মনে করছেন।

spot_img
spot_img

Hot Topics

Related Articles