ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (রবিবার): সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি গতকাল (২৮ মার্চ ২০২৬) এই সফরে রওনা হন।
সফরকালে, জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। পাশাপাশি, সিনেট চেম্বার-এ আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া, সফর চলাকালে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

