Tuesday, November 17, 2026 | Boardman |
| Boardman
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

আটক পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

- ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান অধ্যাপক রইছ উদদীন।

উপাচার্য বলেন, আটক পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Gopalganj under security blanket after Sunday’s unrestGopalg

তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নির্ধারণ করা হবে। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে অভিযুক্ত জবি শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রয়েছে আজকের আটককৃতদের।

তিনি আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে রাজনীতির নামে কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।

এ ছাড়া নিষিদ্ধ ব্যতীত রাজনৈতিক মতাদর্শের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী।

আটক পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরে অভিযান চালান শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় পাঁচ কর্মকর্তাকে বেধম মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

তবে এসব কর্তকর্তা ১৫ বছর আগে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন সংগঠন দুটির নেতারা। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।
এদিন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে তাকে হেনস্তা করার ঘটনাও ঘটে। এ ছাড়া বিভাগ থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমাদ জানিয়েছিলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Scroll to Top