বাংলাদেশ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের আম্রকাননে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত এই সরকারই ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সফল পরিণতির দিকে নিয়ে যায়। যথাযথ মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে এই গৌরবময় দিনটি।
বাংলাদেশ
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ‘মৌলিক অধিকার লঙ্ঘন’ নিয়ে তীব্র বিতর্ক
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আইনজীবীদের দাবি, এই সিদ্ধান্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে পেশাজীবী সংগঠনগুলোতে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার নতুন নজির হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাকে।
বাংলাদেশ
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখ
এডিবি জানিয়েছে, বৈশ্বিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতায় বাংলাদেশের অর্থনীতি কঠিন সময় পার করছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে নামলেও আগামীতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কঠোর সংস্কারের মাধ্যমে।
বাংলাদেশ
জ্বালানি সংকটে ধাক্কা, পোশাক খাতে উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশ কমেছে
জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের পোশাক খাত। ডিসিসিআই-এর গোলটেবিল আলোচনায় উৎপাদন সক্ষমতা অর্ধেক কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও সৌরশক্তিতে শুল্ক কমানোর দাবি জানান উদ্যোক্তারা।
বাংলাদেশ
আওয়ামী লীগ কারও অনুগ্রহে ফিরবে না: মাসুদ কামাল
মাসুদ কামাল মনে করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সময় শেষ হলেও দলটির ভবিষ্যৎ তৃণমূল কর্মীদের ওপর নির্ভরশীল। তিনি উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত এবং জুলাই অভ্যুত্থানের দায়মুক্তির বিষয়েও প্রশ্ন তোলেন।