টিউলিপ সিদ্দিককে দণ্ড: বিশ্ব গণমাধ্যমে প্রশ্নের মুখে বাংলাদেশের বিচারব্যবস্থা

যুক্তরাজ্যের একজন এমপি’র বিরুদ্ধে তাঁর অনুপস্থিতিতে কাল্পনিক অভিযোগে দেওয়া রায়কে আন্তর্জাতিক গণমাধ্যম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছে; ন্যায়বিচার নিয়ে উঠছে তীব্র প্রশ্ন।

বাংলাদেশে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঘোষিত দুই বছরের কারাদণ্ডকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও আইনজীবী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে অভযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তথ্য প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগে পরিচালিত এ বিচারকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছেন।

ঢাকার আদালতে দণ্ড, বিশ্বমাধ্যমের নজর

ঢাকার একটি আদালত অভিযোগ আনে—টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব ব্যবহার করে নিজের নিকট আত্মীয়দের জন্য সরকারি জমি বরাদ্দ করাতে ভূমিকা রেখেছেন। একই মামলায় তার মা শেখ রেহানা সাত বছর, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

রায় ঘোষণার সময় তিনজনই দেশে ছিলেন না এবং তাদের আইনজীবীদেরও আদালতে হাজির হতে দেওয়া হয়নি।

রায় ঘোষণার পরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্যাপক কভারেজ দেয়। বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি, ডয়চে ভেলে এবং দ্য গার্ডিয়ানসহ বৈশ্বিক গণমাধ্যমগুলো রায়টির প্রেক্ষাপটকে গভীরভাবে পর্যালোচনা করে।

বিবিসি জানায়—টিউলিপ অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং অভিযোগের বিবরণও তাকে জানানো হয়নি।
রয়টার্স লিখেছে—টিউলিপ বিচারকে “ত্রুটিপূর্ণ ও হাস্যকর” বলেছেন। যুক্তরাজ্য–বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়—টিউলিপকে ভুলভাবে ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে গণ্য করে বিচার চালানো হয়েছে, যা তিনি সরাসরি অস্বীকার করেন।
দ্য গার্ডিয়ান উল্লেখ করে—প্রসিকিউশনের দাবি অনুযায়ী কথিত ফোনকল বা বার্তার কোনো প্রমাণ আদালতে হাজির করা হয়নি।

'I'm absolutely baffled by the whole thing,' says Labour MP Tulip Siddiq over jail sentence

আইনজীবী ও বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ

আইনজীবী পারভেজ হাশেম দি ভয়েসকে বলেছেন, “এ ধরনের রায় ন্যায়বিচারের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। টিউলিপ সিদ্দিক ব্রিটেন থেকে সুপারিশ করে শেখ রেহানার নামে জমি বরাদ্দ দিতে বাংলাদেশ সরকারকে বাধ্য করেছেন —এরকম গল্প হাস্যকর।”

মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বলেন, “টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এ ধরনের রায় বাংলাদেশের বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলবে।”

বিচারপ্রক্রিয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন

মামলায় অভিযোগ করা হয়—
টিউলিপ নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগ করেছিলেন।

কিন্তু—

  • ফোনকলের কোনো রেকর্ড,
  • বার্তার কোনো কপি,
  • অন্য কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি।

এমনকি:

  • আসামিদের অনুপস্থিতিতে বিচার,
  • আইনজীবীদের আদালতে দাঁড়াতে না দেওয়া,
  • এক আইনজীবীকে গৃহবন্দী করে রাখা—

এ ধরনের অভিযোগ বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আরও সংশয় তৈরি করেছে।

টিউলিপ সিদ্দিকের প্রতিক্রিয়া

লন্ডন থেকে টিউলিপ সিদ্দিক বলেন, “এ বিচার শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ। আমাকে কোনো নোটিশ পাঠানো হয়নি, কোনো জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।”

তিনি জানান:

  • তিনি বহু বছর বাংলাদেশে থাকেন না,
  • তিনি কেবল ব্রিটিশ নাগরিক,
  • বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র তার নেই।

যুক্তরাজ্যের লেবার পার্টি জানায়—
“যে প্রক্রিয়ায় রায় দেওয়া হয়েছে, তা ন্যায়বিচারের সর্বনিম্ন মানও পূরণ করেনি।”

UK MP Tulip Siddiq Sentenced To Two Years In Prison In Bangladesh | W News

বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্কও পরীক্ষার মুখে

লন্ডনের কূটনৈতিক মহল ঘটনাটিকে “অস্বাভাবিক ও সংবেদনশীল” বলে উল্লেখ করেছে।
যুক্তরাজ্যের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই টিউলিপকে বাংলাদেশে পাঠানোর; কারণ বাংলাদেশের সঙ্গে তাদের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

ব্রিটিশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন— এ রায় মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ফল, এবং ব্রিটিশ সংসদ সদস্যকে নিয়ে এমন বিতর্ক উভয় দেশের সম্পর্ককে চাপে ফেলতে পারে।

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক মামলার অংশ?

বিভিন্ন বৈশ্বিক গণমাধ্যম উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে
তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা চলছে।

টিউলিপ সিদ্দিকের মামলাকেও অনেক বিশ্লেষক একই ধারার রাজনৈতিক লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বলে মনে করছেন।

একদল ব্রিটিশ বিশিষ্ট আইনজীবী লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়ে বলেছেন, “টিউলিপের বিরুদ্ধে আয়োজিত বিচার কৃত্রিম, একপেশে ও অন্যায্য।”

মানবাধিকার সংগঠনগুলো বলছে, অনুপস্থিতিতে দ্রুত বিচার, প্রমাণ সংগ্রহে ত্রুটি, এবং প্রভাবশালী পরিবারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করার প্রবণতা—সব মিলিয়ে দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা গুরুতর প্রশ্নের মুখে পড়েছে।

সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া রায় বাংলাদেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক সম্পর্ক—সব ক্ষেত্রেই নতুন প্রশ্ন তুলেছে।

একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে বিশ্বের গণমাধ্যম ও মানবাধিকার মহলের তীক্ষ্ণ নজর— সব মিলিয়ে এই রায় এখন আন্তর্জাতিকভাবে বিতর্কিত। বাংলাদেশের আদালত ও সরকার ভবিষ্যতে এই ধরনের মামলাকে কীভাবে মোকাবিলা করে—
সেই দিকেই এখন বিশ্বের দৃষ্টি।

spot_img