চাঁদাবাজির মামলায় নেত্রকোনার জামায়াত নেতা কারাগারে

Date:

নেত্রকোনা, ১৭ জুন — ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অপহরণ, ছিনতাই এবং হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আসামি নজরুল ইসলাম (৩৬) নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। মঙ্গলবার তিনি নেত্রকোনা সদর আমলী আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নজরুল ইসলাম জেলা সদরের কয়ড়া গ্রামের নাইব উদ্দিনের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রদীপ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলার আসামি নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী স্থানীয় ব্যবসায়ী মো. রুবেল রানা (৩৯)। আদালতে দেওয়া অভিযোগে তিনি দাবি করেন, নজরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

রুবেল রানা জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় জুতার ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি বর্তমানে নেত্রকোনায় ‘মেসার্স সন্ধি ট্রেডার্স’ নামে বালু, পাথর ও কয়লার ব্যবসা করছেন।

অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবেল রানা তার প্রতিষ্ঠানের ম্যানেজার ও গাড়িচালককে সঙ্গে নিয়ে জেলা শহরের অজহর রোডে ব্যবসাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। এ সময় একদল ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে।

অভিযোগে বলা হয়েছে, পরে তাকে জোরপূর্বক মোক্তারপাড়া মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

রুবেল রানা অভিযোগ করেন, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যান।

অভিযোগ অনুযায়ী, যাওয়ার সময়ও তারা বাকি টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেন।

বাদীর দাবি, ঘটনার পরদিন নজরুল ইসলাম মোবাইল ফোনে তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে আবারও হুমকি দেন। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ঘটনার কিছু অংশ ধারণ হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এই মামলায় নজরুল ইসলামের পাশাপাশি একই এলাকার আরও চারজনকে আসামি করা হয়েছে।

জামায়াতে পদ থাকার বিষয়টি নিশ্চিত

বাংলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মশিউর রহমান বলেন, নজরুল ইসলাম বর্তমানে দলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আজ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে মামলার বিস্তারিত বিষয় আমি জানি না। শুনেছি তাদের মধ্যে পারিবারিক কিছু বিরোধ ছিল।”

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত নজরুল ইসলাম বা তার আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বন্যায় ৪৪ মৃত্যু, পানিবন্দী ১০ লক্ষাধিক, অবহেলায় বিপন্ন মানুষ

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের সাত জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার তীব্র সংকট।

সহিংসতা ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত বাংলাদেশ

এইচআরএসএসের জুন ২০২৬ প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং ব্যাপক গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভূমিধস, নিহত ৯

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফরিদপুরে ডিবি হেফাজতে আইন শিক্ষার্থীর মৃত্যু: পুলিশের বর্ণনায় মিলছে না নানা তথ্য

ফরিদপুরে ডিবি হেফাজতে ২৪ বছর বয়সী আইন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুকে ঘিরে ডিবির দেওয়া তথ্যে একাধিক অসংগতি মিলেছে। মারধর ও মিথ্যা মামলার অভিযোগ এনেছে নিহতের পরিবার।