ইরানে অর্থনৈতিক সংকটজনিত বিক্ষোভে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাল্টা হুঁশিয়ারি তেহরানের।
ব্রিটিশ আইনজ্ঞদের মতে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকায় চলমান বিচার “অন্যায়, সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” আইনজীবীকে হুমকি ও হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়েছে।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাজনৈতিক অন্তর্ভুক্তির ওপরও জোর দিয়েছেন।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ৮৬০ জনে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু এবং ১,২১৮ জনের হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর সবুজবাগে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক নারীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বাকি অংশ খোঁজার পাশাপাশি পরিচয় শনাক্তে চলছে তদন্ত।
নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সজীব ওয়াজেদ জয় অভিযোগ বলেছেন, বাংলাদেশে আইএসআই অবাধে কাজ করছে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আবার প্রকাশ্যে সক্রিয় হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।