গত ১০ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সহিংসতায় সংবাদমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনায় হামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
রংপুরে এক হিন্দু মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাজুড়ে আতঙ্ক, তদন্তে এখনও কোনো অগ্রগতি নেই।
বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের পর তাওহিদি জনতার হামলা ও ধর্মীয় উগ্রবাদের উত্থানে উদ্বেগ ছড়িয়েছে। নাগরিক সমাজ ও অধিকারকর্মীরা বলছেন—বাংলাদেশ সাংস্কৃতিক সংকটে পড়ছে।
বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবে ‘#TMD’ হ্যাশট্যাগ ব্যবহার করে হিন্দু নিধনের উস্কানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়েছে। ঐক্য পরিষদ ও মানবাধিকারকর্মীরা বলেছেন, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভয়াবহ হুমকি।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ৮৬০ জনে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু এবং ১,২১৮ জনের হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর সবুজবাগে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক নারীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বাকি অংশ খোঁজার পাশাপাশি পরিচয় শনাক্তে চলছে তদন্ত।
নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সজীব ওয়াজেদ জয় অভিযোগ বলেছেন, বাংলাদেশে আইএসআই অবাধে কাজ করছে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আবার প্রকাশ্যে সক্রিয় হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।