পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্মৃতি এমপি’র অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান

Date:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের নিমিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মাননীয় এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলছুম স্মৃতি’র পক্ষে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়েছে। 

৯ আগস্ট সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমানের হাতে দু’টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার তুলে দেন স্থানীয় এমপি’র স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুর রহমান নাসিম। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Source: https://www.magicbanglatv.com/country/news/827

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

বন্যায় ৪৪ মৃত্যু, পানিবন্দী ১০ লক্ষাধিক, অবহেলায় বিপন্ন মানুষ

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের সাত জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার তীব্র সংকট।

সহিংসতা ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত বাংলাদেশ

এইচআরএসএসের জুন ২০২৬ প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং ব্যাপক গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভূমিধস, নিহত ৯

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফরিদপুরে ডিবি হেফাজতে আইন শিক্ষার্থীর মৃত্যু: পুলিশের বর্ণনায় মিলছে না নানা তথ্য

ফরিদপুরে ডিবি হেফাজতে ২৪ বছর বয়সী আইন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুকে ঘিরে ডিবির দেওয়া তথ্যে একাধিক অসংগতি মিলেছে। মারধর ও মিথ্যা মামলার অভিযোগ এনেছে নিহতের পরিবার।