মৌ শিখার অভিনয়জীবনে অচলাবস্থা

Date:

ঢাকা, ২৮ জুলাই ২০২৫
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অভিনেত্রী মৌ শিখা তাঁর অভিনয়জীবনে হঠাৎ স্থবিরতা এবং অবমূল্যায়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন, “গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতেও লজ্জা লাগে।”

মৌ শিখা জানান, “আগে প্রতি মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, এখন তা নেমে এসেছে চার থেকে পাঁচদিনে। তখন কিভাবে নিজেকে অভিনেত্রী মনে হবে?”

২৫ বছরের বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করলেও তাঁর পারিশ্রমিক এখনো মাত্র ৫ হাজার টাকা—যা তিনি অত্যন্ত অপমানজনক বলেই মনে করেন। তিনি প্রশ্ন করেন, “এটা কি খুব বেশি?”

তিনি লেখেন, “আমি জানি, বেঁচে থাকতে আমাকে হয়তো কেউ মূল্যায়ন করবে না। কিন্তু মরার পরে হয়তো দু’একজন বলবে—‘আহারে মহিলা, কত ভালো ছিল!’ কিন্তু তাতে আমার কী লাভ হবে? আমার তো বাঁচার জন্য কাজ দরকার এখনই।”

এ সময় তিনি সহকর্মীদের প্রতি সহানুভূতি ও সহায়তার আহ্বান জানান। বলেন, “আমি মরলে কেউ যেন আফসোস না করে। বেঁচে থাকতে আমার পাশে দাঁড়ান।”

মৌ শিখার এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বর্ষীয়ান এই অভিনেত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং শিল্পীদের জন্য ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

Bitcoin Falls Nearly 2% as Renewed US-Iran Tensions Weigh on Crypto Market

Bitcoin fell nearly 2% to drop below $62,800 as intensifying geopolitical tensions between the United States and Iran dampened investor appetite for digital assets.

More Than 10,000 Die Across Europe as Extreme Heatwave Sweeps Continent

A deadly June heatwave claimed over 10,000 lives across Europe, primarily impacting those aged 65 and above, as Copernicus confirms record-shattering regional temperatures.

Trump Reimposes Naval Blockade on Iran, Seeks 20% Fee for Hormuz Protection

US President Donald Trump announced a naval blockade on Iran and a 20% security fee on transit cargo through the Strait of Hormuz, escalating tensions after recent military clashes.

Up to 1.6 Million Migrants Could Qualify for Faster UK Settlement After Policy Reversal

The UK is preparing to scrap a proposal extending the ILR wait to 10 years for post-Brexit migrants, keeping the 5-year permanent residency route for 1.6 million people.