ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘অবস্থানের চেষ্টা

Date:

২০২৪ সালের ৫ আগস্ট পর বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো দিনদুপুরে প্রাকশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করা হয়েছে। এতে সংগঠনটির ১৮-২০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কিছু সময় অবস্থানের চেষ্টা করছেন। যদিও এরপরই সেখান থেকে সটকে পড়েন তারা।

রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে ‘শিকলবন্দী সকল রাজবন্দিদের মুক্তির দাবি’তে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

জানা গেছে, আজ সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী রাস্তার মাঝামাঝি থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। এ সময় ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়াদের। এতে ১৮-২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে ‌অবস্থানের চেষ্টা করতে দেখা গেছে। পরে এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো এই কর্মসূচি পালন করায় স্বাধীনতা পক্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা বেশ ইতিবাচক সূচনা মনে করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

বন্যায় ৪৪ মৃত্যু, পানিবন্দী ১০ লক্ষাধিক, অবহেলায় বিপন্ন মানুষ

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের সাত জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার তীব্র সংকট।

সহিংসতা ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত বাংলাদেশ

এইচআরএসএসের জুন ২০২৬ প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং ব্যাপক গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভূমিধস, নিহত ৯

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফরিদপুরে ডিবি হেফাজতে আইন শিক্ষার্থীর মৃত্যু: পুলিশের বর্ণনায় মিলছে না নানা তথ্য

ফরিদপুরে ডিবি হেফাজতে ২৪ বছর বয়সী আইন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুকে ঘিরে ডিবির দেওয়া তথ্যে একাধিক অসংগতি মিলেছে। মারধর ও মিথ্যা মামলার অভিযোগ এনেছে নিহতের পরিবার।